গেভমেন্ট এবং গ্রীনটেক ফাউন্ডেশন কর্তৃক স্বীকৃত উদ্ভাবন
প্রিয় খামারি ভাই-বোন ও সুধীবৃন্দ,
পোল্ট্রি ও ডেইরি শিল্প আমাদের দেশের প্রোটিনের চাহিদা মেটানোর পাশাপাশি লাখ লাখ মানুষের কর্মসংস্থান তৈরি করেছে। কিন্তু এই খাতে দীর্ঘদিন মাঠপর্যায়ে কাজ করতে গিয়ে এবং গবেষণা পরিচালনা করতে গিয়ে আমি এক কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েছি। খামারে অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ও ক্ষতিকর রাসায়নিকের ব্যবহারের ফলে চিকিৎসায় ওষুধের কার্যকারিতা কমে যাচ্ছে, যার প্রভাবে খামারের মৃত্যুহার বাড়ছে এবং উৎপাদন খরচ সামলাতে গিয়ে সাধারণ খামারিরা চরম ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
এই সংকট নিরসনে একটি স্থায়ী, নিরাপদ এবং সাশ্রয়ী সমাধানের তাগিদ থেকেই মূলত অর্গাভেট মেডিসিন লিমিটেড (Orgavet Medicine Ltd.)-এর সূচনা।
দীর্ঘ নিরলস গবেষণা, পরীক্ষা-নিরীক্ষা ও মাঠপর্যায়ের অভূতপূর্ব সাফল্যের ওপর ভিত্তি করে আমরা উদ্ভাবন করেছি সম্পূর্ণ প্রাকৃতিক ও অ্যান্টিবায়োটিক-মুক্ত অর্গানিক ভেটেরিনারি ওষুধ। এটি কোনো সাধারণ কেমিক্যাল প্রোডাক্ট নয়; বরং এটি সম্পূর্ণ নিরাপদ উপাদানে তৈরি এমন একটি সমাধান, যা পোল্ট্রি ও গবাদিপশুর স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেয়।
"আমরা কোনো সাধারণ ওষুধ কোম্পানির সাথে প্রতিযোগিতায় নামিনি; আমাদের উদ্দেশ্য খামারিদের উৎপাদন খরচ কমিয়ে একটি পরিবেশবান্ধব ও লাভজনক খামার ব্যবস্থা গড়ে তোলা।"
আমাদের প্রতিটি অর্গানিক ওষুধ ও খামার সাপ্লিমেন্ট বাজারজাত করার আগে কঠোর মান নিয়ন্ত্রণ ও ল্যাব পরীক্ষার মাধ্যমে এর কার্যকারিতা নিশ্চিত করা হয়। আমরা কেবল প্রাকৃতিক ওষুধ সরবরাহ করেই থেমে থাকি না, বরং আমাদের অভিজ্ঞ ভেটেরিনারি চিকিৎসকদের মাধ্যমে খামারিদের সঠিক সিডিউল নির্দেশিকা এবং ২৪ ঘণ্টা টেকনিক্যাল সাপোর্ট দিয়ে থাকি।
অর্গাভেট মেডিসিন লিমিটেড খামারিদের দীর্ঘমেয়াদী আস্থা ও নিরাপত্তার প্রতীক হতে চায়। প্রকৃতি আর বিজ্ঞানের সঠিক সমন্বয়ে গড়ে তোলা আমাদের এই অর্গানিক উদ্ভাবন আপনার খামারকে রাখবে রোগমুক্ত, সাশ্রয়ী ও নিরাপদ।
উদ্ভাবক ও প্রতিষ্ঠাতা (Founder & Inventor)
অর্গাভেট মেডিসিন লিমিটেড